শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান
পুরস্কার নিচ্ছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ঢাকা মেইল

‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার মোস্তাফিজুর রহমান। তিনি নগর সংস্থার সেবা ও দুর্ভোগ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় তার হাতে অ্যাওয়ার্ডের ক্রেস্ট, সার্টিফিকেট ও ৫০ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

২০১২ সাল থেকে সাংবাদিকতা করছেন মোস্তাফিজুর রহমান। এই সময়ে ডি-নিউজ, নতুন বার্তা ডটকম, দৈনিক শেয়ার বিজ, দৈনিক সংবাদ, বাংলাদেশ জার্নাল এবং দৈনিক রূপালী বাংলাদেশে সাংবাদিকতা করেছেন। সবশেষ ২০২৬ সালের জানুয়ারি থেকে ঢাকা মেইল ডটকমে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন

অনুসন্ধানী সাংবাদিকতায় ক্লিনের ফেলোশিপ পেলেন ঢাকা মেইলের মহিউদ্দিন

মোস্তাফিজুর রহমানের বাড়ি নরসিংদীর মনোহরদীতে। তিনি রাজধানীর তেজগাঁও কলেজে প্রাণ রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে ডিগ্রিও নিয়েছেন।

ঢাকা মেইল পরিবারের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা। ছবি: ঢাকা মেইল
ঢাকা মেইল পরিবারের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা। ছবি: ঢাকা মেইল

মোস্তাফিজুর রহমানের এই পুরস্কারপ্রাপ্তিতে ঢাকা মেইলের পক্ষ থেকে নির্বাহী সম্পাদক হারুন জামিল, প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর ও প্রধান প্রতিবেদক বোরহান উদ্দিন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

অক্টোবরে ঢাকা মেইলের সেরা প্রতিনিধি যারা

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। বিভিন্ন ক্যাটাগরিতে এবার বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমানসহ ৫ জন প্রতিবেদক।

অন্যরা হলেন- অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম ও এশিয়া পোস্টের লতিফুল ইসলাম, নগর পরিকল্পনা ক্যাটাগরিতে ডেইলি সানের রাশেদুল হাসান এবং টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর