রাজধানীর উত্তরা এলাকা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানিকে (২৭) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উত্তরা পশ্চিম থানা এলাকার ৭নং সেক্টরের উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, শনিবার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানা এলাকার ৭নং সেক্টরের উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় ওমর ছানিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার ছানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এমআইকে/এসআই




