শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

অবিলম্বে মজুরি ঘোষণাসহ ৭ দাবি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

অবিলম্বে মজুরি ঘোষণাসহ ৭ দাবি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কর্মসূচিতে নেতৃবৃন্দ।

অবিলম্বে মজুরি ঘোষণা ও গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা বন্ধসহ ৭ দফা দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক মজুরী সংহতি র‌্যালিতে এসব দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সংগঠনের নেতা মো. কবির হোসেন, জেসমিন বেগম, আলেয়া বেগম, রবিউল চৌধুরী, মো. রিয়াদ হোসেন, মো. সবুজ, রিহিদুল ইসলাম, মনিরা মুন্নি প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প আজ এক গভীর সংকট ও অনিশ্চিয়তার মধ্য দিয়ে যাচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের শ্রম, ঘাম ও নিরলস পরিশ্রমের ওপর দাঁড়িয়েই দেশের এই গুরুত্বপূর্ণ শিল্প আজ আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। অথচ, সেই শ্রমিকদের জীবনমান, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং জীবনধারণের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রশ্নটি আজও উপেক্ষিত।

র‌্যালি থেকে উত্থাপিত দাবিগুলো হলো-

১, অবিলম্বে ২৬০ ডলার মজুরি ঘোষণা করতে হবে।

২, নিহত শ্রমিকের আজীবন-আয়ের সমান ক্ষতিপূরণ ও সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৩. আহতদের শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৪. গ্রেফতারকৃতদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কোনাবাড়ী থানা কমিটির সভাপতি রাজু আহম্মেদ ও আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আ. হালিমসহ সকল নেতৃবৃন্দকে নি:শর্ত মুক্তি দিতে হবে।

৫. হামলা-মামলা-হয়রানী বন্ধ করতে হবে।

৬. ভাঙচুর-জালাও-পোড়াও-অবরোধ বন্ধ করতে হবে।

৭. গার্মেন্টস শ্রমিকদের মজুরী বৃদ্ধিতে বায়ারদের এগিয়ে আসতে হবে।

এএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর