শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ এএম

শেয়ার করুন:

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নানা বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ রয়েছে। এমন প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারত ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আর জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর