বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী বাবুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী বাবুল
কাজী ছাইয়েদুল আলম বাবুল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর তিনি এ দায়িত্বে থাকবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তাকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

জানা গেছে, কাজী ছাইয়েদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর