বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণে যা যা প্রয়োজন করা হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণে যা যা প্রয়োজন করা হবে: রাষ্ট্রপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাবির সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে এস এম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময়ে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।’ এ সময় তিনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বলেন, এস এম হলের সাবেক ছাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁরা গৌরব বোধ করছেন। এ সময় তাঁরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে।

হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এ জন্য প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর