মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

শেয়ার করুন:

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়। শেষ হয় পৌনে ৮টায়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

pm-1তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক হয়।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে আজ আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর