মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

দগ্ধ ৫৩ মাদরাসা শিক্ষার্থী বাড়ি ফিরেছেন, আইসিইউতে ৪

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

দগ্ধ ৫৩ মাদরাসা শিক্ষার্থী বাড়ি ফিরেছেন, আইসিইউতে ৪
ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন অসুস্থ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি মাদরাসায় আগুনের ঘটনায় দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আইসিইউতে থাকা একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাদরাসায় অগ্নিকাণ্ডের পর এ পর্যন্ত দগ্ধ ৮৮ শিক্ষার্থীকে জরুরি চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

চিকিৎসাধীন ৩৫ শিক্ষার্থীর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসার পুরনো ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও ইফতা বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যান।

এমএমআর/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর