মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেফতার ৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেফতার ৩৩
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশের দাবি, গ্রেফতারদের অধিকাংশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা তাদের কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণকালীন ও চেকপোস্ট মিলিয়ে মোট ৩৩ জন নাশকতাকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে এখন পর্যন্ত হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়েছে। এর বাইরেও গ্রেফতার আছে।

গ্রেফতাররা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না জানতে চাইলে আকতার হোসেন বলেন, গ্রেফতার সবার কথা আমি পিন পয়েন্ট (নিশ্চিতভাবে) করে বলতে পারব না। তবে এদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা তাদের কর্তৃক (কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের) দু-একজন নিয়োগকৃত ব্যক্তি। 

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অর্থায়নের মাধ্যমে এসব ব্যক্তিদের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা পুলিশের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর