মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিউমার্কেটের সামনে ককটেল ফাটিয়ে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

নিউমার্কেটের সামনে ককটেল ফাটিয়ে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা
ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এরিয়ায় ঢাকা কলেজ সংলগ্ন চন্দ্রিমা মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটায় সংগঠনটির নেতাকর্মীরা।

জানা গেছে, চন্দ্রিমা মার্কেটে ফুটওভার ব্রিজের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের পরই পালিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগের কোন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছিল, তা জানা যায়নি।

জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব বলেন, ‘আমরা এখনও এমন খবর পাইনি। তবে খোঁজ নিচ্ছি।’

এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম ঠেকাতে মাঠে রয়েছে ঢাকা কলেজ ছাত্রদল। জানা গেছে, দুটি সিপ্টে ভাগ করে নিউমার্কেট এরিয়ায় রয়েছেন। একটি রাত থেকে ফজর পর্যন্ত ছিল, অপরটি ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে।

এসএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর