রাজধানীর নীলক্ষেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঢাবির মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। তাকে ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান ঢাকা মেইলকে বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
অন্যদিকে নীলক্ষেত এলাকার ঘটনা বিষয়ে নিউমার্কেট থানার ওসিকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এমআইকে/এএইচ




