রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জনি (৩২) নামে এক নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
এসআরইউ সূত্র জানায়, রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআইকে/এআর




