শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

২ গ্রাম পুলিশের মৃত্যু: আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস শাহে আলমের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

২ গ্রাম পুলিশের মৃত্যু: আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস শাহে আলমের
আহত গ্রাম পুলিশদের দেখতে হাসপাতালে যান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাজধানী ঢাকায় আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুজন গ্রাম পুলিশ সদস্য মারা গেছেন। তাদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রতিমন্ত্রী। 

এসময় তিনি চিকিৎসাধীন অসুস্থ গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।  

প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থদের সর্বাত্মক ও সর্বোত্তম চিকিৎসাসেবা সুনিশ্চিত করার নির্দেশ দেন এবং চিকিৎসার সমুদয় ব্যয়ভার সরকার বহন করবে বলে জানান।

S

একইসঙ্গে প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, গভীর সমবেদনা জানান। এসময় সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এছাড়া নিহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলেও জানান। পাশাপাশি সরকারি খরচে মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান।

এর আগে সমাবেশস্থলে আসার পথে গ্রাম পুলিশের কয়েকজন সদস্য অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃত্যুবরণকারী সদস্যরা হলেন- রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর