শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

‎রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

শেয়ার করুন:

‎রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়।
‎
‎শনিবার (৭ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
‎
এতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎অভিযানে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৭১১পিস ইয়াবা, ২টি স্বর্ণের চেইন, ১টি প্রাইভেটকার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর