শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

বুকে তীব্র ব্যথা, হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

বুকে তীব্র ব্যথা, হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

সিলেটে বুকে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নিজের নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। এসব কর্মসূচি শেষে দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি।

পরে দ্রুত তাঁকে সিলেট নগরে নিয়ে আসা হয়। সেখানে আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

জুরেজ আবদুল্লাহ গুলজার আরও জানান, চিকিৎসকেরা মন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে সতর্কতার অংশ হিসেবে তাঁকে হাসপাতালে রেখে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর