রাজধানীর কারওয়ানা বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার(ডিসি) মো ইবনে মিজান জানান, হাতিরঝিল থানার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নাম্বার গেটের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
তবে এই ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি। দুর্বৃত্তরা রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটায়। ঘটনাস্থলে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
একেএস/এআরএম




