বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্য আহতের ঘটনায় গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্য আহতের ঘটনায় গ্রেফতার ৮
ছবি: সংগৃহীত

‎রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালীন পুলিশ সদস্যদের আহতের ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে, তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ নভেম্বর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালীন পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎এর আগে, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর