বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু
১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকায় তিন দিনব্যাপী ১৪তম ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ শুরু হয়েছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

​পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের তৈরি আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ ব্যবস্থাসমূহ প্রদর্শন করা হচ্ছে।

Agro1

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষির আধুনিকায়ন ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকের জীবনমান উন্নয়নের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষকদের মেধার মূল্যায়ন এবং গবেষকদের সুযোগ-সুবিধা ও সম্মান বাড়াতে কাজ করছে।

তিনি আরও বলেন, ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচ দিয়ে ইতোমধ্যে ৪০% পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের দিকে নজর দিতে হবে।

Agro2

​জ্বালানি সংকট নিরসন: বিগত ২০ বছরের গ্যাসের ঘাটতি মেটাতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাসে নতুন গ্যাসক্ষেত্র পাওয়া গেছে।

​আলু থেকে স্টার্চ ও রফতানি: উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু দিয়ে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এ ছাড়া বগুড়া বিমানবন্দর চালু করে সেখান থেকে আলু ও সবজি সরাসরি বিদেশে রফতানি করার পরিকল্পনা রয়েছে সরকারের।

​অনুষ্ঠানে আরডিএ-র মহাপরিচালক আব্দুল মজিদ প্রমানিক ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন। তারা গবেষণার উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর