এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ২০২৭ বর্ষের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপে. মুহাম্মদ রিফাত বিন রনি। একই মেয়াদে ক্লাবটির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এপে. এম. সেলিম ইসলাম।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত হোটেল সুপার স্টার মিলনায়তনে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ক্লাব স্কুলিং অনুষ্ঠিত হয়। সভায় ২০২৭ বর্ষের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. মো. মোশারফ হোসেন মিশু। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা-২-এর জেলা গভর্নর এপে. আমিরুল ইসলাম সুমন, জেলা-৭-এর জেলা গভর্নর এপে. জি.এম. কামরুল হাসানসহ জাতীয় বোর্ডের নেতৃবৃন্দ।
ক্লাব স্কুলিংয়ের সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ রাসেদ মজুমদার। স্কুলিং কার্যক্রম পরিচালনা করেন ক্লাবটির চার্টার সেক্রেটারি ও অতীত সভাপতি এপে. মো. মনোয়ার হোসেন তৌফিক। তিনি বর্তমানে এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এজিএম উদযাপন কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এপে. মো. ফরহাদ হোসেন। তিনি ক্লাবটির অতীত সভাপতি ও এক্সপেনশন ডিরেক্টর।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি জেলা-২-এর বিভিন্ন ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও সদস্যরা অংশ নেন। অর্ধশতাধিক এপেক্সিয়ানের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বার্ষিক সাধারণ সভা ও ক্লাব স্কুলিংয়ের আয়োজন সম্পন্ন হয়।
এম/এসআই




