রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সিএনজিচালক আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার পর এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অটোরিকশা থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত সিএনজিচালকের নাম মো. শাহীন ওরফে আরিফ মোল্লা। তার শরীরে স্প্লিন্টার আঘাত করে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ১১টার পরে দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।
এর আগে গত ১৪ অক্টোবর শেরেবাংলা নগর এলাকার জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।
একেএস/এএইচ



