বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে সিউল গেলেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ এএম

শেয়ার করুন:

দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে সিউল গেলেন বিএনপির দুই নেতা
বিএনপির দুই নেতা ইসমাইল জবিউল্লাহ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: ঢাকা মেইল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের একটি বিএনপি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকা ছেড়েছেন।

প্রতিনিধি দলের অপর সদস্য হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ (বুধবার) ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আইসিএপিপির এ অধিবেশন হবে। 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির স্থায়ী কমিটিরও সদস্য।

সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর