মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

চার জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

চার জেলায় নতুন পুলিশ সুপার
মো. মেনহাজুল আলম ও মো. ফরহাদ হোসেন খাঁন। ছবি : সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার পদমর্যাদার আরও দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীতে বদলি করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।

অন্যদিকে, নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা। আর এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর