রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলার একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার ৪৬ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পাওয়ার ১২ মিনিট পর বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় ইউনিট দুটি ফিরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এমআইকে/এসআই




