সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
ছবি- ঢাকা মেইল

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে, বিষয়টি এখনো তাদের জানা নেই।‎
‎
‎স্থানীয়রা জানান, আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একটি মোটরসাইকেল করে দুজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎
‎এ বিষয়ে শেরে-ই বাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা বলেন, আমরা এখনো ককটেল বিস্ফোরণের কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি। কোনো তথ্য পেলে জানাবো।
‎
‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর