সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফুল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম

রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে (সাইফুল ইসলাম) তার নামের পাশে (রাজশাহী বিভাগীয় কমিশনার) বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

এর আগে সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। 

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর সরকারি এই কর্মকর্তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। 

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর