সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি বাসের মধ্যে বেপরোয়া প্রতিযোগিতার সময় এক বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। আমিরুল ইসলাম টাঙ্গাইল জেলার সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর দিকে যাওয়া দুটি বাসকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে দেখেন। ঠিক তখনই একটি মোটরসাইকেল নিয়ে বাস দুটির সামনে দিয়ে যাচ্ছিলেন আমিরুল।

একটি বাস মোটরসাইকেলটি অতিক্রম করে গেলেও অন্য একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আমিরুল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং মাথার পেছনে গুরুতর আঘাত পান।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আমিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর