সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘দায় স্বীকার করে’ পোস্ট, যুবক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম

শেয়ার করুন:

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘দায় স্বীকার করে’ পোস্ট, যুবক আটক
আটককৃত রাজিব চন্দ্র দাস

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম রাজিব চন্দ্র দাস।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। থানার ওসি খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃত রাজিব ফেসবুক পোস্টে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তার বাড়ি শরীয়তপুরের তুলসারে। 

গতকাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের সময়, একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের একটি পিকআপ। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলা ঘটনা ঘটে। 

জানা যায়, সম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর-১১ নম্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার আগে দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল মারতে থাকে। উত্তেজিত শ্রমিকরা এসময় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি আরো খারাপ হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে পুরো এলাকা ফাঁকা করে৷ এ ঘটনায় গতকাল ১১ জনকে আটকের কথা জানায় পুলিশ। এছাড়াও এ আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল বলেও জানান মিরপুর পুলিশ। 

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অগ্নিসংযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। ওই পোস্টের সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর