সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

কারিগরি প্রশিক্ষণে বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ এএম

শেয়ার করুন:

কারিগরি প্রশিক্ষণে বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা

বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং মানবসম্পদ উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও শিল্পক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকায় জাপান দূতাবাসে দেশটির ডেপুটি চিফ অব মিশন ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইয়োশিদা আয়া (মিস)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আলোচনা করে বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির (বিএএএস) একটি প্রতিনিধিদল।

রোববার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএএএস সভাপতি মুহাম্মদ হালিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও নির্বাহী সদস্য জাকারিউল ইসলাম স্বপন, উপদেষ্টা ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন, মহাসচিব শেখ নিজাম উদ্দিন আহমেদ এবং সদ্য বিদায়ী মহাসচিব ও নির্বাহী সদস্য মো. মামুনুর রশীদ।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় বিএএএস প্রতিনিধিদল ১৯৬৮ সাল থেকে বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে জাপানের প্রতিষ্ঠান এওটিএসের  দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে এওটিএসের সাবেক প্রশিক্ষণার্থীদের পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করতে বিএএএস এর বিভিন্ন উদ্যোগ ও ভূমিকা সম্পর্কে জাপানের প্রতিনিধিকে অবহিত করা হয়।

আলোচনায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে জাপানের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা।

সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানো এবং বাংলাদেশ-জাপান বন্ধুত্ব ও সহযোগিতা এগিয়ে নিতে দূতাবাসের অব্যাহত ভূমিকার জন্য ইয়োশিদা আয়া ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএএএস নেতারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও শিল্প সহযোগিতায় বিএএএ এর ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর