শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১: মির্জা ফয়সলকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১: মির্জা ফয়সলকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ
বিজয়ী মির্জা ফয়সল আমীন। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্যের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে। এখন শপথের আয়োজন করবে সংসদ সচিবালয়।

শনিবার (৩১ অক্টোবর)  নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশিত হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত উপ-নির্বাচনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন পান ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর