শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মিরপুর-১০ গোল চত্বরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে সংশ্লিষ্ট ও আশেপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা এসব এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিটি এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

police

আন্দোলনরত পোশাকশ্রমিকদের জোর দাবি, তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। 

এ দাবিতে এর আগেও গত বৃহস্পতিবার সকালে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। দুদিনের ব্যবধানে একই দাবিতে আবারও সড়কে নামলেন তারা।

 

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পাশাপাশি চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

garments

‎পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বরে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।

এএইচ/‎একেএস/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর