বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিসি ও বডি ক্যামেরায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

সিসি ও বডি ক্যামেরায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন পর্যবেক্ষণ ইসির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বডি অর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরা দিয়ে রাজধানী ঢাকার নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে অবস্থিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল সরজমিনে এসব তথ্য জানা যায়। 

সরজমিনে দেখা যায়, পুলিশ, এসআরবি, সেনাবাহিনীর, বিমান বাহিনী ও আনসার সদস্যদের নিয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় সেলে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এসময় অবস্থিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৭ হাজার ৪৭৬, নারী দুই লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং হিজড়া ভোটার চার জন। মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। ভোটগ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট তিন হাজার ১৫২ জন দায়িত্ব পালন করবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান এক লাখ ৪১ হাজার ১৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পান তিন হাজার ৯৫১ ভোট। বাতিল ভোট ছিল সাত হাজার ৫৩৭টি। প্রদত্ত ভোটের হার ছিল ৭৬ দশমিক ৪৯ শতাংশ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসটি থেকে পদত্যাগ করেন। সে অনুযায়ী আসন শূন্য হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ নির্বাচনে পোস্টার ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ২৯৫ জন ভোটার আবেদন করেছিলেন। এদের মধ্যে ২৮৯টি অনুমোদন হয়েছে। বাতিল ছয়টি। ২৯টি আবেদন এসেছে প্রবাস থেকে।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

আজ সকাল ৮টা থেকে এ উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

এমএইচএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর