বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাপান সফরে ‘আমজনতার তারেক’, সমালোচনা চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

জাপান সফরে ‘আমজনতার তারেক’, সমালোচনা চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর!
প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমজনতার তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়ে জাপান গেছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান। তাকে এই রাষ্ট্রীয় সফরে অন্তর্ভুক্ত করায় দেশের রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন টকশোতে এখন এটি অন্যতম প্রধান আলোচ্য বিষয়।

এই বিতর্ক নিয়ে অবশেষে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ‘আম তারেক’-কে নিয়ে না ভাবার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাকে নিয়ে না মেতে দেশের সমস্যা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে দিয়ে রাষ্ট্রীয় সফরে জাপানে ‘আম তারেক’কে নেওয়ার সমালোচনার প্রসঙ্গ এড়ালেন না প্রধানমন্ত্রীও।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিও’তে অবস্থিত ‘হোটেল নিউ ওতানি’-তে বাংলাদেশ কমিউনিটি জাপান আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী পরিবেশসহ নানা সমস্যা এবং সমাধানের উদ্যোগের কথা বলেন। 

এ সময় জাপান সফরে আসা আমজনতার দলের তারেক রহমান নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান আসা নিয়ে অনেকে সমালোচনা করছেন, বলছেন রাষ্ট্রের অনেক অর্থ নষ্ট হচ্ছে বলে কথা বলছেন। অথচ বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দলই দেশের যে নানা সমস্যা আছে তা নিয়ে কেউ কথা বলছে না।

বিইউ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর