বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

এনআইডি সার্ভার সচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

এনআইডি সার্ভার সচল
রক্ষণাবেক্ষণের কাজে সাময়িক সময়ের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বিঘ্নিত হয়।

রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিঘ্নিত হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার সচল হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সার্ভার উন্নতিকরণের কার্যক্রম চলামান থাকায় ১ ঘণ্টা ২০ মিনিটের মতো সার্ভার বন্ধ ছিল।’

তবে কোনো সাইবার হামলার ঝুঁকি থেকে বন্ধ করা হয়নি বলেও জানান তিনি।

সিস্টেম ম্যানেজার বলেন, ‘সার্ভারের এসব কার্যক্রম চলমান প্রক্রিয়া। ’

এরআগে, এদিন সকাল ১০টার দিকে এই সেবা বিঘ্নিত হয় বলে জানা গেছে।

বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় সাইবার হামলার আশঙ্কায় ইতোমধ্যে দেশের কয়েকটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল।

এরমধ্যে সাইবার হামলার ঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর গত রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়।

তবে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, পিএইচপির ত্রুটির কারণে এনআইডি তথ্য ভাণ্ডারে সাইবার হামলার কোনো ‘আশঙ্কা নেই’। এ নিয়ে ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’।

তিনি বলেন, ‘আমরা ইন্টারনাল সার্ভারভিত্তিক সেবা দিয়ে থাকি। রক্ষণাবেক্ষণের কাজের জন্য অনলাইন সেবা বিঘ্নিত হয়। ’

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর