বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মা ইলিশ রক্ষায় নৌপুলিশের অভিযানে ১৬৯ জন গ্রেফতার, জব্দ ৬৭ নৌযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

মা ইলিশ রক্ষায় নৌপুলিশের অভিযানে ১৬৯ জন গ্রেফতার, জব্দ ৬৭ নৌযান

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন নদী এলাকায় অভিযান চালিয়ে ১৬৯ জনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। একই সময়ে ইলিশ মাছ ধরতে যাওয়ার অপরাধে ৬৭টি নৌযান জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় বাংলাদেশ নৌপুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপুলিশ পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন নদী অববাহিকা ও প্রজনন ক্ষেত্রে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, ইলিশ মাছ, নৌযান জব্দসহ বিপুল সংখ্যক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এসময় এক কোটি ৯২ লাখ ৬০ হাজার ৬৯৫ মিটার অবৈধ কারেন্ট ও অন্যান্য ক্ষতিকর জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে আহরিত এক হাজার ৯৯ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে (যা পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়)। ইলিশ শিকার ও পরিবহনে ব্যবহৃত ৬৭টি নৌযান জব্দ করা হয়েছে। 

পাশাপাশি, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৬৯ জন অসাধু জেলে ও চক্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মা ইলিশ প্রজনন মোভ্যালের এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের নদ-নদী ও উপকূলীয় এলাকায় নৌ পুলিশের টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

একেএস/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর