রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় তৈরি সেই অবৈধ স্থাপনা ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয় এবং দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হয়।
এসময় সিটি করপোরেশনের হুইল লোডার দিয়ে ছোট ছোট খুপড়ি ঘড়গুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।
তিনি বলেন, রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় রাস্তা-ঘাট ক্লিন করে গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে এবং রেললাইনের আশপাশের মাদক স্পট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ওসি আরও জানান, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এই উচ্ছেদ অভিযানে অংশ নেন।
গত ১৯ অক্টোবর ঘুন্টিঘর রেলস্টেশন ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবি-১০। ওই অভিযানে ১৪ জনকে আটক করা হয়।
এএইচ




