হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বাবা ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তার মা। তিনি বলেছেন, ছেলের বিরুদ্ধে তাশরীফের বাবা যেসব অভিযোগ করছেন, সেগুলো সত্য নয়। ছেলে পরিচিতি পাওয়ায় তার বাবা তা মেনে নিতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি ফেসবুক পেজে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তাশরীফের মা।
সাক্ষাৎকারে তাশরীফের মা বলেন, ‘তাশরীফের বাবা অনেকগুলো বিয়ে করেছেন। আমি আসার সময় ৭-৮টা বিয়ে করেছেন। আমি আসার পর জানতে পারি, তিনি ১৭-১৮টা বিয়ে করেছেন।’
তাশরীফের বাবার বিভিন্ন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘তাশরীফের বাবার কথাগুলো সত্যি না। এটা মিথ্যা। যেহেতু তার ছেলে এতটুকু উপরে উঠছে, সে চায় না তার ছেলে উপরে থাকুক। কখনো যদি চাইতো, তাহলে তার ছেলের সঙ্গে মিলে সুন্দরভাবে চলাচল করতো। কিন্তু সে অনেক লোকের মন্তব্য শুনে শুনে চলে।’
তাশরীফের মা আরও দাবি করেন, প্রতি মাসে ছেলে তাঁকে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন। তবে এক মাস টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলেকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, অন্যদের বুদ্ধি ও পরামর্শে তাশরীফের বাবা এসব করছেন।
এর আগে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মাদ্রাসা ভাঙচুরের ঘটনা নিয়ে তাশরীফের বক্তব্যও আলোচনায় আসে। ওই ঘটনায় এক সংবাদ সম্মেলনে তাশরীফ বলেছিলেন, ‘উনি চুমু দেন নাই, দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন।’ তিনি আরও বলেন, ‘যতটুকু অপরাধ, শাস্তি ততটুকু হতে পারে।’
একজন শিক্ষকের অপরাধের জন্য পুরো মাদ্রাসাকে দায়ী করা কিংবা সেখানে ভাঙচুরের বিরোধিতা করেন তাশরীফ। গত সোমবার রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বাবা ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।
এআর




