সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আইজিপি

‎পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ অংশ হিসেবে পুলিশ এ কর্মসূচি গ্রহণ করেছে।
‎
‎সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার চত্বরে গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
‎
‎প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে সফল করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে  সকলকে উদ্বুদ্ধ করা বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানানো হয়।
‎
‎এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সকল ইউনিট, পুলিশ ব্যারাক, পুলিশের আবাসিক এলাকা এবং অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
‎
বৃক্ষরোপণ অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‎
‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর