সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার
আহাদ হোসেন

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আহাদ হোসেন (৩৮)।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র। একইসঙ্গে তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজু আহম্মেদ ও এসআই আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার আহাদ হোসেন মোবাইল ফোনে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ঢাকার ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং মিছিল-সমাবেশের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছিলেন। এই উদ্দেশ্য বাস্তবায়নে তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন।

গ্রেফতারকৃত আহাদ হোসেন ভোলার উত্তর নওয়াবাদ পুলিশ লাইন এলাকার মো. আইয়ুব আলীর ছেলে। ঢাকায় তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১ নম্বর রোডের ২৮ নম্বর বাসায় বসবাস করতেন।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেফতার ওই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর