রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিএসসির সদস্য হলেন গণঅভ্যুত্থানে হাসিনার ছবি সরানো সেই শামীমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

পিএসসির সদস্য হলেন গণঅভ্যুত্থানে হাসিনার ছবি সরানো সেই শামীমা
অধ্যাপক ড. শামীমা সুলতানা

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়ে নিজ কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আলোচিত সেই অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

জানা যায়, ৫ আগস্টের আগে ওই মাসের ১ তারিখে নিজের কার্যালয় থেকে ছবি সরিয়েছিলেন জাবির বাংলা বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক ড. শামীমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়েছিল।

ওই ছবিতে দেখা গিয়েছিল, ড. শামীমা সুলতানার পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না।

বাংলা বিভাগের তৎকালীন এই সভাপতি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি ছিলেন।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর