রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

জলবায়ু সহনশীল বাড়ির নকশা প্রতিযোগিতা আয়োজন পিকেএসএফের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

জলবায়ু সহনশীল বাড়ির নকশা প্রতিযোগিতা আয়োজন পিকেএসএফের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের ঝুঁকিপূর্ণ অঞ্চলে সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব গ্রামীণ বাড়ি নির্মাণের নকশা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এর সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় পাওয়া নকশা থেকে মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী ১০টি আবাসন মডেল নির্বাচন করবে পিকেএসএফ।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১ এ এই বিষয়ে পিকেএসএফ ও আইএবির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে পিকেএসএফের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ। আইএবির পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

প্রতিযোগিতার লক্ষ্য হলো দেশের দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার জন্য সাশ্রয়ী, নিরাপদ, পরিবেশবান্ধব ও বাস্তবায়নযোগ্য গ্রামীণ আবাসনের নকশা তৈরি করা। এক্ষেত্রে উপকূলীয় অঞ্চল, হাওর ও জলাভূমি, চর ও প্লাবনভূমি এবং পাহাড়ি ও বরেন্দ্র অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নেওয়া হবে।

এসব এলাকার প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুগত ঝুঁকি বিবেচনায় নিয়ে নকশা আহ্বান করা হবে। প্রতিযোগিতায় নির্বাচিত ১০টি আবাসন মডেল মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

গ্রামীণ এলাকায় জলবায়ু-সহনশীল আবাসন গড়ে তুলতে পিকেএসএফ এরই মধ্যে কাজ করছে। গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে সংস্থাটি বাস্তবায়ন করছে ‘রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপকূলীয় সাতটি জেলায় ইতোমধ্যে সাড়ে তিন হাজারের বেশি জলবায়ু সহনশীল বাড়ি নির্মাণ করা হয়েছে।

নতুন এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য আরও কার্যকর ও সাশ্রয়ী আবাসন নকশা তৈরির সুযোগ তৈরি হবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সুবিধা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধিতেও উদ্যোগটি ভূমিকা রাখতে পারে।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর