রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

দুর্নীতির অভিযোগে ‎খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

দুর্নীতির অভিযোগে ‎খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৮ জনের বিরুদ্ধে মামলা

উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ‎খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎রোববার (২৫ অক্টোবর) খুলনা কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত বিভাগের উপপরিচালক বায়েজিদুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে এই মামলার অনুমোদন দেওয়া হয়।

‎মামলায় অন্যান্য আসামিরা হলেন— আতাউর রহমান খান লিমিটেড এর চেয়ারম্যান মো. আতাউর রহমান, মাহাবুব ব্রাদার্স প্রা. লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস ও উপ-সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।

‎দুদকের অভিযোগে বলা হয়, স্থানীয় ঠিকাদার মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী সড়কটি নির্মাণ না করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

‎‎প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি খুলনা সফরে গিয়ে ওই সড়ক নির্মাণে দীর্ঘ ১৩ বছরের নজিরবিহীন বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

‎‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর