রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর দেশ দুটিতে সফর করবেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে শামা ওবায়েদ ইসলাম সংশ্লিষ্ট দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে।

সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে শুরু হতে যাওয়া ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে এই এক্সপোর আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।

বাংলাদেশ ও স্পেনের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। এর মাধ্যমে বাংলাদেশি রফতানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের নতুন সুযোগ তৈরি হবে, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।

মন্ত্রণালয় আরও জানায়, স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। এই সফরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা অনুসন্ধানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর