শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ১৯

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
‎
‎শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
‎
‎পল্টন থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ১৯ জন ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাদের উদ্দেশ্য ছিল সন্ধ্যার দিকে বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করবে। তাদের সবাইকে পল্টন থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ‍অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। 

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের উদ্দেশে জড়ো হওয়া ১৯ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। তাদেরকে গ্রেফতারের পর যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর