শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন
ছবি: সংগৃহীত

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন। দুপুর ১টা ৫০ মিনিটে ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে সকাল ১০টা ১৪ মিনিটে গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে মজুত থাকা কার্টুন, সুতা ও অন্যান্য দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট ও আশপাশের ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করেন ফায়ার ফাইটাররা।

Screenshot_2026-10-24_145413

তবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর