শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সংগৃহীত ছবি

পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয়পাশের বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লক। এ ছাড়া এসব এলাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বা সরবরাহ বন্ধ থাকতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর