বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডিবির অভিযানে উদ্ধার ১১৭ মোবাইল, আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

ডিবির অভিযানে উদ্ধার ১১৭ মোবাইল, আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান
ছবি: সংগৃহীত

পৃথক অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হারানো বা চুরি হওয়া ফোনের মালিকদের উদ্ধার করা ফোনের তালিকার সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে ডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করেছে।

উদ্ধার করা ফোনগুলোর মধ্যে স্যামসাং, ভিভো, রেডমি, রিয়েলমি, অপো, টেকনো, আইটেল, ইনফিনিক্স, হুয়াওয়ে, আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে। তালিকায় একাধিক ফোনের আইএমইআই নম্বর দেওয়া হয়েছে। কয়েকটি ফোনে আইএমইআই নম্বর নেই বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া একটি লকড আইফোন ১৩ এবং ভাঙা ডিসপ্লে গ্লাসের একটি রিয়েলমি ফোনও তালিকায় রয়েছে।

ডিবি জানায়, হারানো বা চুরি হওয়া ফোনের মালিকরা তালিকায় দেওয়া আইএমইআই নম্বরের সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে পারবেন। নিজের ফোন শনাক্ত হলে মালিকানার প্রমাণসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফোন বুঝে নেওয়া যাবে।

এ জন্য ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে ০১৬৭৬-২৭১৫২৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর