বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।
বিইউ/এআরএম




