বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে গরম পানি ও তেলের সংস্পর্শে মোট ছয় জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

আহতরা হলেন- মো. শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোহরাফ (৩০), সাদেকুর (২৫) এবং রাকিব (২৫)।

বুধবার (২১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, রাত আটটার দিকে নরসিংদী এলাকা থেকে শিবলু মিয়া শরীরে ১৩ শতাংশ দগ্ধ, পিয়াসের শরীরে ৩ শতাংশ দগ্ধ, সুমনের শরীরে ৪ শতাংশ দব্ধ, সোহরাফের শরীরে ২০ শতাংশ দগ্ধ, সাদেকুরের শরীরে ১৫ শতাংশ দগ্ধ এবং রাকিবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বয়লার বিস্ফোরণের কারণ এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এমএমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর