বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফুটপাত পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

ফুটপাত পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২১ অক্টোবর) তাকে আটক করা হয় বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।

আটককৃত তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

জানা গেছে, গত শনিবার মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের ভীড়ে ঢুকে প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে থাকেন তানভীর। প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টায়ও ছিলেন। 

একটি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে এই দৃশ্য ধরা পড়ে। ভিডিওটি ভাইরাল হলে ছাত্রলীগের ওই নেতার খোঁজে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দারা। অবশেষে আজ তাকে আটক করা হয়েছে।  

এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান। 

তিনি জানান, আটককৃত ছাত্রলীগ নেতা প্রধানমন্ত্রীকে অনুসরণ করেছিলেন, যা ভিডিওতে দেখা গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর