মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাকিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাকিব
ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সাবেক আহ্বায়ক কাজী রাকিব হোসাইন

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সাবেক আহ্বায়ক কাজী রাকিব হোসাইন। 

সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যোগদানের দিন থেকে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়া অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে- এর মধ্যে যেটি আগে ঘটবে, তত দিন এ নিয়োগ বহাল থাকবে। তবে এ দায়িত্ব গ্রহণের আগে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কর্মসম্পর্ক থাকলে তা পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী কাজী রাকিব হোসাইন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ১৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাস বিলুপ্ত থাকার পর গঠিত ওই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পান তিনি।

ছাত্র ইউনিয়নের রাজনীতি থেকে উঠে আসা রাকিবের সঙ্গে ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে চলাফেরা ছিল বলে জানিয়েছেন ছাত্রদলের কয়েকজন নেতা। তবে ছাত্রদলের কোনো পদে তিনি ছিলেন না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাধিক নেতা।

টিএই/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর